রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মোদি ছাত্রদের ক্ষমা করতে চান, প্রকাশ করলেন ক্ষোভও

মোদি ছাত্রদের ক্ষমা করতে চান, তবে প্রকাশ করেন ক্ষোভও।

মোদি ছাত্রদের ক্ষমা করতে চান, প্রকাশ করলেন ক্ষোভও

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় জানান, বিক্ষোভের সময় যারা তাকে গালিগালাজ করেছেন, তাদের তিনি ক্ষমা করতে চান। তিনি বলেন, 'ওরা শুধু আমাকেই গালি দেয়নি, আমার স্বর্গবাসী মাকেও দিয়েছে'।

মোদি তার বক্তব্যে কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, অকথ্য শব্দ উচ্চারণকারী ছাত্রদের শাস্তি দেওয়া বা আদালতে হাজির করানো সমস্যার সমাধান করবে না। তিনি উল্লেখ করেন, জন্তর মন্তরে যে ঘটনা ঘটেছে তা দেশ ও বিশ্ব প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, কিছু 'দুষ্টু ছেলেমেয়ে' অশোভন ও অপমানজনক ভাষা ব্যবহার করেছে, যা সভ্য সমাজের সঙ্গে মানায় না। মোদি বলেন, ভুল করা শৈশবের স্বভাব এবং সেই ভুল সংশোধনের সুযোগও শৈশবেই থাকে।

মেয়েদের মুখে এমন ভাষা শুনে সমাজে যে ক্ষোভ তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারেন, এটি একটি সাংস্কৃতিক ধাক্কার মতো। তিনি মনে করেন, এখন সময় এসেছে এই সন্তানদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোর।

মোদি বলেন, 'তারা পথ হারিয়েছে এবং তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব'। দাঁত ও জিভের রূপক ব্যবহার করে তিনি বলেন, 'জিভ মাঝে মাঝে দাঁতের ফাঁকে আটকে রক্তাক্ত হয়, তবু দাঁত ভেঙে ফেলা হয় না'।

তিনি মন্তব্য করেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ দেখানো কঠিন কাজ হলেও এটি তাদের গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন