তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার জাতীয় সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে। শনিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো জার্নালিস্ট আসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "অনেকে রাজপথে সমস্যা সমাধানকে বড় করে দেখছেন। কিন্তু আন্দোলন সর্বস্ব অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন করা কারো জন্য পেশায় পরিণত হয়েছে।" তিনি উল্লেখ করেন, দেশের স্বার্থে সরকার কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, "১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, তা মানুষ কল্পনাও করেনি।"
তিনি আরও বলেন, সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে এবং বিএনপি গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।