শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি

ভারতের শিক্ষাসচিবের অপসারণের পর ককরোচ পার্টি দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে।

ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিল ককরোচ পার্টি

ভারতের শিক্ষাসচিব বিনীত জোশীকে অপসারণের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শুক্রবার সিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। দেশের বিভিন্ন শহরে অধিকারকর্মী ও সাধারণ মানুষ রাজপথে নেমেছেন। মুম্বাইয়ের দাদার এলাকায় এক আন্দোলনকারী নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন।

মুম্বাই প্রশাসন আগামী ৬ আগস্ট পর্যন্ত পাঁচজনের বেশি মানুষের জটলায় নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বিক্ষোভকারীরা এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী রিয়া আহির বলেন, ‘পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ। নাগরিকদের দায়িত্ব নিতে হবে আমাদের।’

দিল্লিতে শুরু হওয়া এই বিক্ষোভ এখন কলকাতা, বেঙ্গালুরু, এবং চেন্নাইসহ বড় শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, দাবির বিষয়ে কোনো আপস হবে না।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ‘এখনও আলোচনার দরজা খোলা।’ তিনি দাবি করেছেন, আন্দোলনকারীদের সঙ্গে সরকার চারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পায়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর অবস্থানের ঘোষণা করেছেন এবং দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিয়েছেন। কিন্তু আন্দোলনকারীরা এই ঘোষণাকে যথেষ্ট মনে করছেন না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য মোদি সরকারকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন