রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতের ককরোচ পার্টির সরকারের সঙ্গে বৈঠক, শিক্ষার্থীদের দাবি শোনা হবে

ভারতের ককরোচ পার্টির প্রতিনিধিদল সরকারের সঙ্গে বৈঠকে বসেছে, শিক্ষার্থীদের দাবি শোনা হবে।

ভারতের ককরোচ পার্টির সরকারের সঙ্গে বৈঠক, শিক্ষার্থীদের দাবি শোনা হবে

চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল সরকারের সঙ্গে বৈঠকে বসেছে। কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠক শুরুর আগে সিজেপির মুখপাত্র সৌরভ দাস খোলামেলা আলোচনা হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এখনও অনড় অবস্থানে রয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে আনা সব মামলা প্রত্যাহারের দাবি উপস্থাপন করা হবে।

গত বৃহস্পতিবার সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে শিক্ষা সচিব বিনীত জোশিকে অপসারণ করে। এদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের যন্তর মন্তরের বিক্ষোভে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে।

এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ ২৬ দিন পর সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং জানান, এ সময় শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন