রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন। স্পিকার পদত্যাগপত্র জমা দেওয়ার অপেক্ষায়।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বঙ্গভবন। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বঙ্গভবন সূত্র জানায়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারকে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের গুঞ্জন শুরু হয় এবং দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকাতেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়।

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই।

স্পিকার বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা তাঁর কাছে করা হবে। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অস্থায়ীভাবে স্পিকার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব সংসদকেই পালন করতে হবে।

বিজ্ঞাপন