জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কিনা, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।
আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে স্পিকার বলেন, "উনি (রাষ্ট্রপতি) কী করবেন না করবেন, আমি জানি না।"
স্পিকার আরও জানান, তিনি সম্প্রতি মেডিকেল চেকআপের জন্য থাইল্যান্ড গিয়েছিলেন এবং এখন দেশে ফিরে এসেছেন।