রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান সংসদের শীর্ষ কর্মকর্তারা।

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান, যা সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী করা হয়।

পদত্যাগপত্র গ্রহণের পর, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর, ডেপুটি স্পিকার, চীফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিজ্ঞাপন