রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন, বিকেলের মধ্যে পদত্যাগপত্র জমা হতে পারে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। সংসদ সচিবালয়ও প্রস্তুত রয়েছে। আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিলে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং পদত্যাগপত্র বিকেলের মধ্যেই জমা দেওয়া হতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং দেশের প্রথম সারির কয়েকটি পত্রিকাতেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়। দায়িত্বশীল কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তিনি কিছু জানেন না।

স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে তা স্পিকারের কাছে করা হবে এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। তিনি জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করলে অস্থায়ীভাবে স্পিকার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন