বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ককরোচ পার্টির দুই নেতা মুক্তির শর্ত জানালো আদালত

ককরোচ পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুক্তির শর্তে সম্মত হয়েছেন।

ককরোচ পার্টির দুই নেতা মুক্তির শর্ত জানালো আদালত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহপ্রতিষ্ঠাতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সাত দিন পর মুক্তি পেয়েছেন। বুধবার দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, এই দুই নেতাকে শান্তি ভঙ্গ না করার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। তারা যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত সেখানে বিক্ষোভের ডাক দেবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ১৩ অক্টোবর যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সেখানে ঢুকে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে সৌরভ ও আশুতোষকে আটক করা হয়। প্রসিকিউশনের অভিযোগ, এতে পূর্বে দেওয়া শান্তি মুচলেকার শর্ত ভঙ্গ হয়েছে।

১৪ অক্টোবর তাদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়, যা পরে আরও দুই দিন বাড়ানো হয়। হেফাজতের মেয়াদ বাড়ানোর আদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে সিজেপি।

শুনানিতে আদালত সতর্ক করে জানিয়েছে, বিক্ষোভকারীদের ব্যারিকেড ভাঙার মতো পদক্ষেপ অন্যদেরও উসকে দিতে পারে।

বিজ্ঞাপন