বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতার সূচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মাহদী আমিন জানান, আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ কোম্পানির ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশে আসবেন।
তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের কারণে রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে বিষদ আলোচনা হয়েছে।
এছাড়া, প্রাইভেট সেক্টরের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও উল্লেখ করেন মাহদী আমিন।
তিনি জানান, আমদানি-রপ্তানিকে আরও গতিশীল করতে দেশের বন্দরগুলোয় ২৪/৭ সার্ভিস চালুর ব্যাপারে আলোচনা হয়েছে এবং শিগগিরই তা কার্যকর হবে।