বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসেছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় গুলশানে দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা সম্পর্কে বিএনপি প্রকাশ্যে কিছু জানায়নি। তবে দলের একাধিক সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করা হতে পারে।

এছাড়া, চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, দলীয় সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির নীতিগত অবস্থান নির্ধারণ নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন