বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এর আগে, তারেক রহমান রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে। এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানা গেছে।