রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ নিহত, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার
রাজনীতি

৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা। এছাড়া, বিএনপি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে।

ব্রিফিংয়ে রিজভী বলেন, দিন-তারিখ ঠিক না হলেও শিগগিরই দলের কাউন্সিল হবে। তিনি জানান, জনগণের সাথে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে।

রিজভী আরও বলেন, অনেক সংগ্রাম-শোক ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। নিপীড়ন-অত্যাচারের মুখেও বিএনপিকে ন্যূনতম ক্ষতি বা আত্মসমর্পণ করাতে পারেনি ফ্যাসিবাদীরা।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আমলে নেয়া হয়েছে। ঘটনা সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন