বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
রাজনীতি

রংপুরে ৪ হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম হিন্দু মহাজোটের

রংপুরে একই পরিবারের ৪ সদস্য হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হিন্দু মহাজোট।

রংপুরে ৪ হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম হিন্দু মহাজোটের

রংপুরের একটি পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির নেতারা এ আল্টিমেটাম দেন।

এ সময় তারা মানববন্ধনও করেন। সংগঠনটি জানিয়েছে, দাবি না মানলে আগামী শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। হিন্দু মহাজোটের নেতারা অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

বক্তারা হিন্দু-মুসলিম সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও অভিযোগ করেন।

অন্যদিকে, রংপুরের হত্যাকাণ্ডের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন যে, যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, অল্প সময়ে এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না।

এর আগে, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার দুই তরুণ হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন