বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক
রাজনীতি

নাহিদ ইসলাম: সরকার কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে

নাহিদ ইসলাম এমপি সরকারের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন।

নাহিদ ইসলাম: সরকার কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি দেশের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর জনগণের যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ পরিণতি ভালো হবে না।’

বুধবার রাজবাড়ীতে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। আগের সরকারের আমলের মাফিয়াতন্ত্রের ধারাবাহিকতা বর্তমান সরকারও ধরে রেখেছে।’

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস ও মাদক কর্মকাণ্ডে বিএনপির লোকজন জড়িত। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয়করণ, পিএসসির কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা এবং তথ্য কমিশনের চেয়ারম্যানের নিয়োগ নিয়েও তিনি সমালোচনা করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল বাড়িয়ে সমাজে বৈষম্য তৈরি করা হচ্ছে।’ তার দাবি, সরকারের সমালোচনা করায় সারাদেশে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা কর্তৃত্ববাদের দিকে সরকারের অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়।

এছাড়া, আইজিপির সাম্প্রতিক ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি ক্ষমা চাওয়ার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় পুলিশের ওপর চাপতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম জানান, স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি পর্যালোচনা ও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।

সারজিস আলম অভিযোগ করেন, সরকারি পর্যায় থেকে এনসিপিকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। ছাত্রদল নেতা শাকিল হত্যার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সরকারদলীয় একজন সংসদ সদস্য নিহতের পরিবারের জন্য ৩০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে জনগণের চাপের মুখে ওই সংসদ সদস্যকে প্রস্তাব থেকে সরে আসতে হয়েছে।

বিজ্ঞাপন