রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে
রাজনীতি

রাজধানীতে জামায়াতে ইসলামী গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

রাজধানীতে জামায়াতে ইসলামী গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।

রাজধানীতে জামায়াতে ইসলামী গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি।

মিছিলে জামায়াতে ইসলামী দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "যদি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে, তবে বিএনপিকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করতে হবে।"

তিনি আরও বলেন, "জুলাইয়ের পরিবর্তনকে বাস্তবায়ন করার জন্য গণভোট হয়েছিল। গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এই ৭০ শতাংশ জনগণের রায় যারা মানে না, তাদেরকে কি গণতান্ত্রিক দল বলা যাবে?"

অধ্যাপক মুজিবুর রহমান উল্লেখ করেন, "যতদিন পর্যন্ত বিএনপি জনগণের ভোটকে না মানবে, ততদিন পর্যন্ত তাদের গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে।" তিনি দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

বিজ্ঞাপন