রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণভোটের জনরায় বাস্তবায়নে সরকারের ভুল পথে হাঁটার অভিযোগ গোলাম পরওয়ারের

গণভোটের জনরায় বাস্তবায়ন না করার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার।

গণভোটের জনরায় বাস্তবায়নে সরকারের ভুল পথে হাঁটার অভিযোগ গোলাম পরওয়ারের

গণভোটে পাওয়া জনরায় বাস্তবায়ন না করে সরকার ভুল পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শাহবাগে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, সরকার যে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সেটি প্রকৃত সংস্কার নয়। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়া উচিত।

তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থান ভুলে গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এখনও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুটি সংসদে সমাধান করার সুযোগ আছে। অন্যথায় রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন