শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
রাজনীতি

সালমান এফ রহমানের জামিন মঞ্জুর, চেক প্রত্যাখ্যানের মামলা

সালমান এফ রহমানের জামিন মঞ্জুর, ১১২ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের মামলা চলছে।

সালমান এফ রহমানের জামিন মঞ্জুর, চেক প্রত্যাখ্যানের মামলা

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। ১১২ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের মামলায় বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

আইনজীবীরা জানান, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সিম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচটি প্রতিষ্ঠানের নামে এবং ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়।

২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ‘ইনসাফিসিয়েন্ট ফান্ড’ উল্লেখ করে ফেরত দেওয়া হয়।

বিজ্ঞাপন