সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপি

বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের উপর ন্যস্ত করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের উপর ন্যস্ত করেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী নির্ধারণসহ সকল দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে। এই তথ্য জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক সভা শেষে তিনি বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার। বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন প্রস্তুত আছে।"

সালাহউদ্দিন আহমদ আরও জানান, তফসিল ঘোষণা করার পর যদি একাধিক মনোনয়ন পড়ে, তবে বিশেষ অধিবেশন ডেকে আলোচনা করা হবে। তিনি বলেন, "সকল দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যাস্ত করা হয়েছে।"

সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।"

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সেলিমা রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন