সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে। তিনি দলের মহাসচিবের পদসহ সব পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে দলের চেয়ারপারসন তারেক রহমান মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। এই নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেবেন সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন