শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে।

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ সময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

বিজ্ঞাপন