বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। আজকের মধ্যে জানা যাবে সম্ভাব্য রাষ্ট্রপতির নাম।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দিতে হবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। প্রার্থী, প্রস্তাবক বা সমর্থকদের মধ্যে যে কেউ উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র সকাল ১১টার দিকে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপির প্রার্থী দুপুরের পর মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে, দলীয় সভায় চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম।