শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
রাজনীতি

ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদ ছাড়ছেন

ক্যারোলিন লেভিট পদ ছাড়ছেন, পরিবারকে সময় দিতে চান।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদ ছাড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শেষের দিকে তিনি হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ২৮ বছর বয়সী এই কর্মকর্তা জানিয়েছেন, দুই সন্তান এবং পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর জন্য তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর লেভিট এই সিদ্ধান্ত নেন। ২০২৫ সালে প্রেস সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করে তিনি হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে পরিচিত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেভিটকে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, পদ ছাড়লেও লেভিট তার অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তবে লেভিটের উত্তরসূরি কে হবে, তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন