বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ক্রসফায়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, আইজিপির বক্তব্য অগ্রহণযোগ্য

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ক্রসফায়ার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, আইজিপির বক্তব্য অগ্রহণযোগ্য

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজ ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন যে, সরকার ক্রসফায়ার চায় না। আইজিপি অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন, যা ঠিক হয়নি এবং উচিত হয়নি।

মন্ত্রী আরও জানান, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না। আইনশৃঙ্খলার উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন