বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াত গঠন করল তদন্ত কমিটি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াত গঠন করল তদন্ত কমিটি।

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: জামায়াত গঠন করল তদন্ত কমিটি

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দেখতে, এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা। স্থানীয় সংগঠনকে তদন্তে সার্বিক সহযোগিতা করার জন্যও বলা হয়েছে।

তদন্ত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানে ও মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞাপন