বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগের তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী।

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগের তদন্ত কমিটি গঠন

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা সৃষ্টির অভিযোগের তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় দলের কেউ জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।

কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন