জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রাশেদ খাঁন তাঁর ফেসবুক পেজে জানান, মিয়া গোলাম পরওয়ার যদি বৈঠকের তথ্য মিথ্যা বলে দাবি করেন, তবে তিনি যেন মানহানির মামলা করেন। তিনি প্রশ্ন করেন, "একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা কেন চোরের মতো পালিয়ে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন?"
রাশেদ খাঁন আরও বলেন, "ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মা’ছুমের বৈঠকের বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সবার কাছে তথ্য রয়েছে।" তিনি জামায়াতের নেতাকে আলোচনার বিষয়বস্তু জাতির কাছে খোলাসা করার আহ্বান জানান।
এর আগে, ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন রাশেদ।
অন্যদিকে, গোলাম পরওয়ার এই অভিযোগ অস্বীকার করে বলেন, "এটা পুরোপুরিভাব অসত্য ও আজগুবি।" তিনি রাশেদ খাঁনের দাবির পক্ষে প্রমাণ দিতে বলেন।
রাশেদ খাঁন তাঁর দেওয়া তথ্য ‘শতভাগ সত্য’ বলেও দাবি করেন।