মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আইজিপির ক্রসফায়ার বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আইজিপির ক্রসফায়ার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

আইজিপির ক্রসফায়ার বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ার সম্পর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তারা জানিয়েছে, আইজিপি এই শব্দটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অর্থে ব্যবহার করেননি।

সোমবার রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ এবং শিরোনামের প্রেক্ষিতে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, বক্তব্যটি জনমনে বিভ্রান্তি দূর করার জন্য স্পষ্টীকরণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন অপরাধী ও সংঘবদ্ধ হামলাকারীর প্রতিরোধে কাজ করতে হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

আইজিপির বক্তব্যের ব্যাখ্যায় আরও বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ‘ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন।

এছাড়া, একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিষয়ে আইজিপির মন্তব্য নিয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি ঢালাও মন্তব্য করতে চাননি এবং তার মন্তব্যটি অসাবধানতাবশত হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, মানবাধিকার সমুন্নত রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন