শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এনবিআরের নির্দেশে উৎসে কর কাটার নির্দেশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে

এনবিআর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে।

এনবিআরের নির্দেশে উৎসে কর কাটার নির্দেশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় আইন অনুযায়ী উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে।

এনবিআরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ক্ষেত্রে উৎসে কর কাটতে হবে। সরকারি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্ধারিত প্রতিষ্ঠানগুলোকে এই আদেশের আওতায় আনা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে নির্দিষ্ট অর্থ পরিশোধের সময় আইনে নির্ধারিত হারে উৎসে কর কর্তন করবে।

এছাড়া, কেটে নেয়া অর্থ নির্ধারিত নিয়মে সরকারি কোষাগারে জমা দেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় হিসাব ও রেকর্ড সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞাপন