শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অর্থনীতি

ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপনে ১ বিলিয়ন ডলারের চুক্তি

ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপনে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপনে ১ বিলিয়ন ডলারের চুক্তি

সরকার ইস্টার্ন রিফাইনারির ২য় ইউনিট স্থাপনের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে ১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, নতুন ইউনিটটি স্থাপন হলে ক্রুড অয়েল পরিশোধনের ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, এই ইউনিটের মাধ্যমে বছরে ৪৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল রিফাইন করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এতে মূল জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি এখান থেকেই মিটবে। তিনি বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জানান, দুই সপ্তাহের মধ্যে এই পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে কাতার থেকে এলএনজি পাওয়া যাবে। এছাড়া, সৌদি আরব, কাতার, ইরানসহ অন্যান্য দেশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। সরকার বিকল্প উৎস খুঁজতেও কাজ করছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন