কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পে দেশি ও বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা কনভেশনে কসমেটিকা ঢাকার তিনদিনের প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এই প্রদর্শনীতে ১৬টি দেশের প্রসাধনী ব্র্যান্ড ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। শামা ওবায়েদ বলেন, পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কাঁচামাল ও আন্তর্জাতিক মান বজায় রাখা গেলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কূটনীতির শক্তিশালী ক্ষেত্র তৈরি হবে।
তিনি আরও জানান, দেশজ সার্টিফাইড হারবাল উপাদানের শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।