মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস, সিলিকন ভ্যালী, সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন জায়গায় অবস্থিত বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি পরিদর্শন করেন।
সফরকালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, শিক্ষা ও দক্ষতা, উদ্ভাবন, বিনিয়োগ এবং স্টার্টআপ উন্নয়নে অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে বিভিন্ন বৈঠক ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।