সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, দাবি বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী জানান, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, দামও বাড়েনি।

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, দাবি বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপণ্যের বাজার বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'নিত্যপণ্যের বাজার স্থিতিশীল। চাল ও গমের মজুত যথেষ্ট সন্তোষজনক।' তিনি আরও উল্লেখ করেন, 'গত রোজার পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এবং তারপর থেকে বাজার পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।'

বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে পণ্যের সরবরাহ সন্তোষজনক এবং দামও স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, 'এবার বাজেট ঘোষণার পরপরই বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি, যা সচরাচর দেখা যায় না।'

মন্ত্রী বলেন, 'সরকারের নজরদারি বাজার ম্যানিপুলেট করা সহজ হবে না।' বাজার পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি বাদামতলী পাইকারি বাজার ও নয়াবাজার খুচরা বাজার পরিদর্শন করেন।

তিনি জানান, 'চালের বাজারে উর্ধ্বগতি হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেছি এবং চালের বাজারে মূল্যের কোনো তারতম্য দেখিনি।' ঈদের পর নতুন ও পুরাতন চালের মধ্যে ১ থেকে ২ টাকা পার্থক্য রয়েছে।

মন্ত্রী আরও বলেন, 'বস্তায় মিল মালিকরা ১০০ টাকা বাড়াতে চেয়েছিল, কিন্তু সাড়া পাওয়া যায়নি; বরং চালের মূল্য কমেছে।'

বিজ্ঞাপন