বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

বিদ্যুতের ভর্তুকি কমিয়ে নতুন বরাদ্দ নির্ধারণের ঘোষণা

বিদ্যুতের ভর্তুকি কমিয়ে নতুন বরাদ্দ নির্ধারণের ঘোষণা দিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বিদ্যুতের ভর্তুকি কমিয়ে নতুন বরাদ্দ নির্ধারণের ঘোষণা

বিদ্যুতের ভর্তুকি কমানোর লক্ষ্যে বাজেটে বিদ্যুতের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী বলেন, সারাবিশ্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহারে হ্রাস ঘটছে। এই প্রেক্ষাপটে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

তিনি শুক্রবার (১২ জুন) সকালে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত সম্প্রসারণের কারণে বিদ্যুৎ খাতে বিভিন্ন লাইন তৈরি হয়েছে, যার ফলে উৎপাদন, সঞ্চালন ও সরবরাহের মধ্যে সমন্বয় হয়নি।

এতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ঠিক থাকলেও বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে গড়ে ওঠেনি, যার ফলস্বরূপ লোডশেডিং হচ্ছে।

মন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করা হচ্ছে এবং কোনো আইনি বাধা না থাকলে সেসব চুক্তি থেকে সরে আসবে সরকার।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন