শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করেছেন বেনাপোল স্থলবন্দর দিয়ে।

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সড়ক পথে বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

বেনাপোল স্থলবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার পবন বাধে। দীনেশ ত্রিবেদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত যেমন অভিন্ন, তেমনি স্বপ্নও অভিন্ন— তাই ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও জানান, তার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক উন্নয়ন করা।

বিজ্ঞাপন