বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলির পদত্যাগ, নিরাপত্তা বরাদ্দে অমিল

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি পদত্যাগ করেছেন, নিরাপত্তা বরাদ্দে সরকারের সঙ্গে মতবিরোধের কারণে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলির পদত্যাগ, নিরাপত্তা বরাদ্দে অমিল

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি সামরিক ব্যয় ও প্রতিরক্ষা বাজেট নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো চিঠিতে প্রয়োজনীয় প্রতিরক্ষা বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়ে জন হেলি বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশকে সুরক্ষিত রাখতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, সরকার তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়।

হেলির মতে, পর্যাপ্ত অর্থায়ন ছাড়া প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বাহিনীর প্রস্তুতি দুর্বল হবে, চলমান অভিযানে কর্মরত সদস্যদের ঝুঁকি বাড়বে এবং জাতীয় নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

হেলির পদত্যাগের পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ড্যান জারভিসকে নিয়োগ দিয়েছেন কিয়ার স্টারমার। ড্যান এর আগে লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র ও মন্ত্রিপরিষদ বিভাগে নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন