শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনসিপির মন্তব্য: বাজেট বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়

এনসিপি বাজেটকে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছে।

এনসিপির মন্তব্য: বাজেট বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বিএনপি সরকারের প্রথম বাজেট হিসেবে গণ্য হচ্ছে। বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট।’ তিনি সরকারের ঘাটতির পূর্বাভাস সম্পর্কে বলেন, ‘সরকার প্রায় ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।’

ড. মুজাহিদ আরও উল্লেখ করেন, ‘প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’

তিনি সতর্ক করে বলেন, ‘সুতরাং, প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।’

বিজ্ঞাপন