মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

মমতার কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করল কংগ্রেস

মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছে কংগ্রেস।

মমতার কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করল কংগ্রেস

নয়াদিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বেণুগোপাল জানান, সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪০ বছরের সম্পর্ক রয়েছে এবং তাঁদের মধ্যে বিজেপি বিরোধিতার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতার দল তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে পড়েছে। একের পর এক বিদ্রোহ ঘোষণা করছেন দলটির বিধায়ক ও সংসদ সদস্যরা।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় আলাদা ব্লক তৈরি হয়েছে, এবং লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সংসদ সদস্য ভারতের ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন করার কথা জানিয়েছেন।

এদিকে, তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্যরা একে একে ইস্তফা দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে ইস্তফা দেন প্রকাশ চিক বরাইক ও সদ্য এমপি হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও।

মমতার কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা সৃষ্টি হলেও বেণুগোপাল বলেন, ‘এগুলো ভিত্তিহীন গুজব। তৃণমূল ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটিতে জাতীয় বিষয় আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।’

বিজ্ঞাপন