বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত করার প্রত্যয় নতুন হাইকমিশনারের

ভারত-বাংলাদেশের সম্পর্ক মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত করার প্রত্যয় নতুন হাইকমিশনারের

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারত ও বাংলাদেশের জনগণের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন।

আজ বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এসব কথা বলেন। দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, "আমরা শুধু সীমান্তের মাধ্যমে সংযুক্ত নই। বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। আমাদের স্বপ্ন অভিন্ন, গণতন্ত্রের অভিন্ন স্বপ্ন।"

তিনি আরও বলেন, "তাই শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকে যোগ করি। ১৬০ কোটি মানুষের জন্য যা ভালো, আমি নিশ্চিত নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন।"

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। তাঁর সঙ্গে আসবেন স্ত্রী মৃণাল ত্রিবেদীও।

গত এপ্রিলের শেষদিকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকায় সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞাপন