মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
রাজনীতি

বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণা, ইতিহাসে সর্ববৃহৎ

বিএনপি সরকারের প্রথম বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ।

বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণা, ইতিহাসে সর্ববৃহৎ

জাতীয় সংসদে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপন শুরু হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট পেশ করেন।

প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। এটি দেশের ৫৫তম বাজেট হিসেবে গণ্য হচ্ছে।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা দাঁড়াচ্ছে।

বাজেটের এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রয়েছে।

বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এটি অনুমোদন পায়। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নিয়ম অনুযায়ী, বাজেট সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সম্মতি জানান। নতুন অর্থবছর ১ জুলাই থেকে শুরু হবে এবং বাজেটও কার্যকর হবে।

বিজ্ঞাপন