বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
রাজনীতি

এনসিপির বাজেট প্রস্তাব: পরিসংখ্যান নির্ভর বাজেট প্রত্যাখ্যান

এনসিপি পরিসংখ্যান নির্ভর বাজেট প্রত্যাখ্যান করেছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ।

এনসিপির বাজেট প্রস্তাব: পরিসংখ্যান নির্ভর বাজেট প্রত্যাখ্যান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত একটি ছায়াবাজেট প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এনসিপি ১২টি খাতে ৭১টি প্রস্তাব তুলে ধরে টেকসই প্রবৃদ্ধির জন্য সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছে। তাদের প্রস্তাবিত বাজেটের মোট আকার ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে, তা মূলত লুটপাটনির্ভর। তিনি আশা প্রকাশ করেন যে, বাজেটের প্রতিটি টাকার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়।

অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ব্যাংক ও ইসলামি ব্যাংকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, এসব ঘটনা দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়।

বিজ্ঞাপন