বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চান জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান তুরস্কের সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গা সংকট সমাধানে।

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চান জামায়াত আমির

রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।"

শুক্রবার (৫ জুন) রাতে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত সাড়ে ৮টায় শুরু হয়।

বৈঠকে দেশের চামড়া, পাট ও গার্মেন্টস শিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাত ছাড়াও প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

পরে সাংবাদিকদের জামায়াত আমির জানান, রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ অনুদান দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানানো হয়। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে।

বিজ্ঞাপন