মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
রাজনীতি

বিসিবির দলীয়করণের অভিযোগ এনসিপির সারোয়ার তুষারের

এনসিপির সারোয়ার তুষার বিসিবির দলীয়করণের অভিযোগ তুলেছেন।

বিসিবির দলীয়করণের অভিযোগ এনসিপির সারোয়ার তুষারের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিসিবির নির্বাচন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে ইন্ডিয়া, আওয়ামী লীগ ও বিএনপি মিলে ধ্বংস করছে। বিএনপি ক্রিকেটকে পরিকল্পিতভাবে পঙ্গু করার চেষ্টা করছে।’ তিনি আসন্ন বিসিবি নির্বাচনকে একটি সাজানো নাটক বলে মন্তব্য করেন।

এনসিপি নেতা প্রার্থীদের রাজনৈতিক পরিচয় তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ ক্রিকেট বোর্ডকে যে ক্ষতি না করেছে বিএনপি তার চাইতে বেশি করেছে ৩ মাসে। বিএনপির সাকিব আল হাসান হলেন তামিম ইকবাল।’

গত ১৬ মে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। পর দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী ৭ জুন নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে দুজনসহ ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে এই ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি।

বিজ্ঞাপন