বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

ভারতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ভারতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সকল বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল বলেন, ‘অবৈধভাবে কেউ ভারতে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের অবস্থান অভিন্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘বাংলাদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ইতিমধ্যে তালিকাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে।’

ঢাকার কাছ থেকে জবাব পাওয়ার পরই তাদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি। রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশসহ প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে দেশটি আগ্রহী।

বিজ্ঞাপন