মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
রাজনীতি

জামায়াতের দাবি: ২০২৬-২৭ বাজেট গরিব মারার বাজেট

জামায়াত বাজেটকে গরিব মারার বাজেট বলে অভিহিত করেছে।

জামায়াতের দাবি: ২০২৬-২৭ বাজেট গরিব মারার বাজেট

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গরিব মারার বাজেট হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মিছিলে নেতারা এই মন্তব্য করেন।

জামায়াত নেতারা জানান, এবারের বাজেট একটি ঋণ নির্ভর বাজেট এবং এটি বাস্তবায়ন কখনো সম্ভব নয়। তারা দাবি করেন, এই বাজেট জনবান্ধব নয় এবং বিএনপির নেতাকর্মীদের আয়ের উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

মুদ্রাস্ফীতির কারণে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, 'জামায়াত ইসলামী ১ লাখ কোটি টাকা কম বাজেটের প্রস্তাব দিয়েছিল যা সরকার আমলে নেয়নি।'

তিনি আরও জানান, ঘোষিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি এবং বাজেট সংশোধন না করলে রাজপথে সরকারের পতন আন্দোলনে নামার ঘোষণা দেন জামায়াত নেতারা।

বিজ্ঞাপন