বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
অর্থনীতি

বিদ্যুৎ ও জ্বালানিতে বড় বরাদ্দ, ভর্তুকি চাহিদা ৭০ হাজার কোটি টাকা

আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১১ শতাংশ বরাদ্দ, ভর্তুকি চাহিদা ৭০ হাজার কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানিতে বড় বরাদ্দ, ভর্তুকি চাহিদা ৭০ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। বিশেষজ্ঞদের মতে, ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।

মন্ত্রীদের দাবি, সরকার নীতি কাঠামোর মধ্যে জ্বালানি নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বরাদ্দ আগের বছরের তুলনায় ২৫ শতাংশ কমিয়ে ২২ হাজার ৫২০ কোটি টাকা রাখা হয়েছিল। আগামী বাজেটে এ খাতে বরাদ্দ ৩২ হাজার ৬৯১ কোটি টাকা হতে পারে।

বর্তমানে উৎপাদন খরচের তুলনায় ভোক্তাদের কাছে ৪০ শতাংশ কম দামে বিদ্যুৎ বিক্রি করতে হচ্ছে, যার ফলে প্রতি বছর বড় অংকের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। ইউনিট প্রতি দেড় টাকা বাড়লেও ভর্তুকির চাহিদা ৪৫ হাজার কোটি টাকা থাকতে পারে।

বিশ্ববাজারে এলএনজির দাম বৃদ্ধি পাওয়ায় গ্যাস খাতে আগামী ৬ মাসে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি লাগতে পারে। এই পরিস্থিতিতে দেশীয় গ্যাস উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন জানান, দেশের ডোমেস্টিক এক্সপ্লোরেশন চালু রাখতে হবে এবং উৎপাদন ১৭০০ থেকে ২০০০ এ নিয়ে যেতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি।" আসন্ন বাজেটে নবায়নযোগ্য বিদ্যুতের প্রসারে সোলার প্যানেল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড়সহ নীতি সুবিধা দেয়া হতে পারে।

বিজ্ঞাপন