জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্য সুখবর ঘোষণা করতে যাচ্ছে। এনবিআর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে।
এনবিআর-এর পক্ষ থেকে অগ্রিম আয়কর বসানোর খবরে মোটরসাইকেল চালকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছিলেন। এই ঘটনার পর এনবিআর কর্তৃপক্ষের কাছে নির্ধারিত কর হার অর্ধেক করার পরিকল্পনা শোনা গিয়েছিল।
তবে, আসন্ন বাজেটে মোটরবাইক মালিকদের ওপর অগ্রিম আয়কর সম্পূর্ণরূপে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এনবিআর মোটরবাইক থেকে বছরে ৫ থেকে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আদায়ের পরিকল্পনা করেছিল।
এছাড়া, ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও করের আওতায় আনার পরিকল্পনা থেকে সরে আসতে যাচ্ছে এনবিআর। তবে, রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার সঠিক পরিসংখ্যান নেই, কারণ নিবন্ধনের বাধ্যবাধকতা নেই।