শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
অর্থনীতি

অর্থমন্ত্রী: বাজেট হবে দেশের সব মানুষের কথা চিন্তা করে

অর্থমন্ত্রী বলেন, বাজেট হবে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে।

অর্থমন্ত্রী: বাজেট হবে দেশের সব মানুষের কথা চিন্তা করে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেট এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়।’ তিনি আরও জানান, বাজেটের সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘বিগত সময় লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সরকার সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। ভঙ্গুর অর্থনীতি হলেও আশা করছি বাজেটের শুরুটা ভালো হবে।’

ঋণনির্ভরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময়ে দেশকে যে ঋণনির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে।’

অর্থমন্ত্রী দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে উন্নীত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাজেট বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী করবে।’

বিজ্ঞাপন