রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
অর্থনীতি

আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার

সরকার আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার

দেশের অর্থনীতি ভঙ্গুর হলেও আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, "দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে এই বাজেট দেওয়া হচ্ছে। বিগত সময় লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে। তবে, বাজেটের সুফল যাতে প্রত্যেক নাগরিক ভোগ করতে পারেন সেই চেষ্টা করছে সরকার।"

তিনি আরও জানান, বিগত সময়ে দেশকে ঋণ নির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছিলো, সেটি কমিয়ে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। যাতে ক্রমান্বয়ে ঋণের ওপর নির্ভরতা কম করে বিনিয়োগের ওপর বেশি নির্ভর হওয়া যায়।

অর্থমন্ত্রী ট্রিলিয়ন ডলারের যে অর্থনীতির দিকে সরকার যাচ্ছে, সেটি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন