শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
অর্থনীতি

খেলাপি ঋণ মার্চে বেড়ে ৩১,৪৮৭ কোটি টাকা

মার্চে বাংলাদেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়।

খেলাপি ঋণ মার্চে বেড়ে ৩১,৪৮৭ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে বাংলাদেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। গত ডিসেম্বর প্রান্তিক শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। অর্থাৎ, ডিসেম্বরের তুলনায় মার্চে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ২৬ শতাংশ।

রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭৮৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশ। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৩০ শতাংশের ওপরে, মোট খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ১৬ হাজার ৪৮১ কোটি টাকা।

বিজ্ঞাপন